1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আজও থাকছে গরম অনুভূতি - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ১৮৪ বার পঠিত

তীব্র শীতের এই সময়ে গত কয়েক দিন ধরে দেশে অস্বাভাবিক বেশি তাপমাত্রা বিরাজ করছে। ফলে শীতে চলে এসেছে গরমের অনুভূতি। তাপমাত্রা আজও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরম অনুভূতি আজও থেকে যাচ্ছে।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের তিন দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com