1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
দেশের উন্নয়নে বিএনপির গাত্রদাহ হয় - Nadibandar.com
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১২৬ বার পঠিত

বিএনপি নিজেরা তো কিছুই করেনি এখন দেশের উন্নয়নে তাদের গাত্রদাহ হয় দাবি করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পদ্মা সেতুকে ঘিরে তাদের নানান অপপ্রচারের সাথে এখন যুক্ত হলো বেগম জিয়ার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের রূপকথার গল্প। এ গল্প সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়।

সোমবার (৬ জুন) সকালে নিজ বাসভবনে বিএনপি নেতাদের এমন কাল্পনিক বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর বেগম জিয়া করেছেন, বিএনপি মহাসচিব স্বপ্নে দেখেই এমন কাল্পনিক বক্তব্য দিয়েছেন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ। সেই সময় ভিত্তিপ্রস্তরের ছবিও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। যা এখনও সংগৃহীত। বিএনপি নেতারা যা বলছেন তাতে মনে হয় কয়েকদিন পরে হয়তোবা বলবেন পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন!

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা ইদানীং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবা স্বপ্নেরই অংশ। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে ফখরুলের ওই বক্তব্য বছরের সেরা আবিষ্কার।

মিথ্যাচার বিএনপির ধর্ম এটা সবাই জানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তবে দিনে দুপুরে নির্জলা মিথ্যাচারের একটি নতুন রেকর্ড।

মাওয়া ও পদ্মার অপরপ্রান্তে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বেগম জিয়া, মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার কাছে জানতে চেয়ে বলেন কবে, কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? নব আবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।

তিনি বলেন, বিএনপির কাজই হলো গোয়েবলসীয় কায়দায় নিরেট মিথ্যাচারকে বারবার উচ্চারণ করে সত্যে রূপদানের অপচেষ্টা মাত্র।

পদ্মা সেতু নিয়ে বিএনপির অতীত ষড়যন্ত্র অব্যাহত মিথ্যাচার এবং গুজব এ সেতুর নির্মাণকাজ কোনোভাবেই বন্ধ করতে পারেনি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মার বুকে দেশরত্ন শেখ হাসিনার সাহসী নিজস্ব অর্থায়নে গৌরবের এবং সক্ষমতার সেতু নির্মিত হওয়ায় বিএনপি নেতারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছেন।

নদী বন্দর/এআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com