1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি - Nadibandar.com
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৫০ বার পঠিত

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত এই সময়সূচি অনুসারে আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই  থেকে, চলবে ৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।

৬ জুন পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।   উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

চার লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী এ পরীক্ষার জন্য আবেদন করেন। এর মধ্যে প্রিলিমিনারিতে অংশ নেন
তিন লাখ ২১ হাজার ৬৫০ জন। প্রিলিতে পাস করেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com