1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আজ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা - Nadibandar.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৭০ বার পঠিত

আজ বৃহস্পতিবার দেশের তিন বিভাগের অনেক জায়গায়, অন্য তিন বিভাগের কিছু কিছু জায়গায় এবং আরো দুই বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি  হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও  মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।  

আবহাওয়া অফিস জানায়, সাতক্ষীরা, যশোর ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।  

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি  হতে পারে।  

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি থাকবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল নেত্রকোনায় ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলে, ৯৭ মিলিমিটার।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com