1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ফের বাড়লো ভোজ্যতেলের দাম - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৮৮ বার পঠিত

দেশের বাজারে ফের বেড়েছে ভোজ্যতেলের দাম। লিটারপ্রতি দাম ৫-৭ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

নতুন দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন দাম অনুযায়ী, এক লিটার খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিন তেলের খুচরা দাম হবে ২০৫ টাকা।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ৯৯৭ টাকা করা হয়েছে। আর এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে হলো ১৫৮ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ কে এম আলী আহাদ খান।

নির্ধারিত দামের বেশিতে তেল বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com