1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ ডেঙ্গু রোগী - Nadibandar.com
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৪৩ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকার বাইরে আরো একজন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এনিয়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে এসেছেন ২৪ রোগী।

নতুন এই ২৪ জন নিয়ে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।

তারা সবাই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ৮১ জনই ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল (শনিবার) পাঠানো বিজ্ঞপ্তিতে ১৭ জন নতুন ডেঙ্গু রোগীর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৫৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮৬ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com