1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
টাকা পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জাপার - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১১৮ বার পঠিত

টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেছেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করেন তাদের বিচারের মুখোমুখি করা উচিত। আমরা দীর্ঘদিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।

রোববার (১২ জুন) দুপুরে জিএম কাদেরের বনানী কার্যালয় মিলনায়তনে মেজর (অব.) গাজী মো. মাকসুদ উর রহীম আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানেই পাচারকে উৎসাহিত করা। এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাপা প্রেসিডিয়াম সদস্য অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য মিথিলা রওয়াজা।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com