1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ব্রাহ্মণবাড়িয়ায় জালভোট দেওয়ার অভিযোগে আটক ৩১ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১২৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ৩১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়৷

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে নারীসহ ৩১ জনকে আটক করা হয়েছে৷ এর মধ্যে ছোট হরণ ভোট কেন্দ্র থেকে সাতজন, কালিসীমা আব্দুল হক একাডেমি থেকে ১২ জন ও নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন জানান, নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। এখানে জাল ভোট দেওয়ার সন্দেহে ১২ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com