1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক নোট উন্মোচন - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৮২ বার পঠিত

দেশের দীর্ঘতম পদ্মা সেতুর বর্ণাঢ্য উদ্বোধন উপলক্ষে এক শ টাকার স্মারক নোট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   আজ শনিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে নিজস্ব অর্থায়নে তৈরি দেশের বৃহত্তম পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক নোট অবমুক্ত করেন।

স্মারক নোটের সম্মুখভাগের বাঁ পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ও ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এ স্মারক নোট রিলিজ করে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই স্মারক নোট আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় পাওয়া যাবে এবং পরে দেশের অন্যান্য শাখায়ও পাওয়া যাবে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com