1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
অনাবশ্যক যানবাহনের জন্য পেট্রল বিক্রি বন্ধ শ্রীলঙ্কায় - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৪৪ বার পঠিত

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কায় এবার অনাবশ্যক যানবাহনের জন্য পেট্রল বিক্রি আগামী দুই সপ্তাহ বন্ধ থাকবে।

সোমবার (২৭ জুন) দেশটির সরকার জানিয়েছে যে, ১০ জুলাই পর্যন্ত ব্যক্তিগত যানবাহনের জন্য পেট্রল ও ডিজেল বিক্রি বন্ধ থাকবে।

আগামী দুই সপ্তাহের জন্য শুধু বাস, ট্রেন এবং চিকিৎসা সেবা ও খাদ্য পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহনে জ্বালানি বিক্রির নির্দেশনা থাকছে।

দেশটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং ২ কোটি ২০ লাখ মানুষের দেশটির চাকরিজীবীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশটি জ্বালানি ও খাদ্যের মতো পণ্য আমদানিতে অর্থের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনেওয়ার্দেনা বলেছেন, শ্রীলঙ্কা তার ইতিহাসে এর আগে কখনও এতো বড় অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়নি।

সূত্র: বিবিসি

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com