1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বন্যায় হবিগঞ্জের সড়কে ২১০ কোটি টাকার ক্ষতি - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১২৯ বার পঠিত

বন্যায় হবিগঞ্জ জেলায় বড় ক্ষতির মুখে পড়েছে যোগাযোগব্যবস্থা। অনেক সড়ক থেকে বন্যার পানি নেমে গেলেও রয়ে গেছে ক্ষতের দাগ। কোথাও কোথাও এখনো জমে আছে পানি। এই ক্ষতি পুষিয়ে সড়কপথ স্বাভাবিক করকে সময় লাগবে বলে জানিয়েছে জেলা সড়ক ও জনপথ বিভাগ।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৩৩০ কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের আওতায়। এর মাঝে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯ কিলোমিটার। ক্ষতির পরিমাণ ১৪০ কোটি টাকা। এর মাঝে হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে সবচেয়ে বেশি। এই সড়কে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

এ ছাড়া বাল্লা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কে ৩০ কোটি টাকা, লাখাই-বামৈ সড়কে ৩০ কোটি টাকা এবং বানিয়াচং-নবীগঞ্জ সড়কে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যায় কোনো ব্রিজের ক্ষতি না হলেও ব্রিজের অ্যাপ্রোচ অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে এলজিইডি সূত্রে জানা যায়, জেলায় তাদের মোট রাস্তা রয়েছে এক হাজার ৮৩৫ কিলোমিটার। এর মাঝে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭৩ কিলোমিটার। যা মেরামতে ৫৯ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হবে। এ ছাড়া জেলায় এলজিইডির সড়কে ব্রিজ রয়েছে ২৪ হাজার ৭০.৭৯ মিটার। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০২ মিটার। ক্ষতির পরিমাণ ১০ কোটি ৩৪ লাখ ২৫ হাজার টাকা।

হবিগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুর রহমান জানান, এবারের বন্যার পানিতে স্রোত এবং স্থায়িত্ব ছিল বেশি। ফলে রাস্তাঘাটের ক্ষতি বেশি হয়েছে। জরুরি ভিত্তিতে তা মেরামত না করতে পারলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com