1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১৭৯০ - Nadibandar.com
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৭৫ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৮ জনের। মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। এ পর্যন্ত মারা যাওয়া পুরুষদের সংখ্যা ১৮ হাজার ৬৩৩ জন আর নারী মারা গেছে ১০ হাজার ৫৫৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভাগের একজন করে। তাদের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে মারা গেছেন। এই সময়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১০ হাজার ৭৯৬টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com