1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মহাসড়কে নিয়ম মেনে যাতায়াতের আহ্বান - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১১৬ বার পঠিত

ঈদযাত্রায় জীবনের প্রতি মায়া রেখে এবং জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াত করার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন—অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে।

এ ছাড়া যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব কোরবানির পশুর হাট রয়েছে, তার পরিসর যাতে কোনোভাবেই বেড়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক নজরদারির আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি আজ শুক্রবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ আহবান জানান।

জরুরি ও রপ্তানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ডভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চালানো বন্ধ রাখারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

এবারের ঈদে সরকারি ছুটি কম থাকায় প্রায় একই সময়ে লাখ লাখ মানুষ নাড়ির টানে গ্রামে যাচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ এবার গ্রামে যাওয়ার অভিযাত্রায় শামিল হয়েছে—এ অবস্থায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর জন্য গাড়ি চালকদের প্রতি আহ্বান জানান।

এবারের ঈদ যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ। তাই, সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, তাই পরিবহণে, ঈদের ছুটিতে এবং ফিরতি যাত্রায় মাস্ক পরিধান এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার ওপর গুরুত্বারোপ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে। তাই, সবাইকে মাস্ক পরিধানসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

কোরবানির পশুবাহী গাড়ি ধীরে চলায় এবং পথে নষ্ট হওয়ায় কোথাও স্বল্প সময়ের জন্য যানজট ধীরগতি হচ্ছে। এজন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাড়ির চাকা সচল রাখার চেষ্টা করা হচ্ছে জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহণ, মালিক-শ্রমিকসহ সবাইকে নিজ নিজ প্রয়াস জোরদারের মাধ্যম ঈদযাত্রা নির্বিঘ্ন করারও আহ্বান জানান।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com