1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
টাকা পরিবহণে পুলিশের সহযোগিতা নেওয়ার আহবান আইজিপির - Nadibandar.com
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৫৫ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, হাটে পশু বিক্রির টাকা ব্যাপারীরা নিরাপদে নিয়ে যেতে চাইলে পুলিশ মানি স্কটিংয়ের মাধ্যমে সহায়তা দিচ্ছে। গরুর হাটে বেপারীরা নিরাপদে টাকা পরিবহনে পুলিশের সহযোগিতা নিতে পারবেন। 

শনিবার দুপুরে রাজধানীর কমলাপুরে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা হাটে বেপারীদের সঙ্গে কথা বলেছি। যারা এখানে গরু কিনতে এসেছেন এবং যারা হাট ডেকেছেন তাদের সঙ্গেও বলেছি। বেপারীরা বহুদূর থেকে গরু নিয়ে হাটে এসেছেন, তাদের সমস্যা হচ্ছে কিনা বা ক্রেতাদের সমস্যা আছে কিনা আমরা জানার চেষ্টা করেছি। অনেক সময় হাসিল নিয়ে অভিযোগ থাকে, এবার হাসিল নিয়ে কারো অভিযোগ আছে কিনা জানতে চেয়েছি।

স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আইজিপি বলেন, আমরা হাটের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নিয়েছি। এখন করোনার হালকা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাচ্ছে। হাটে আসা মানুষদের সচেতনতা নিয়ে কথা বলেছি। হাট কর্তৃপক্ষকে বলেছি যারা মাস্ক ছাড়া আসবে তাদের যেন মাস্কের ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, বেপারীদের খাওয়া-দাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। বিভিন্ন বছর দেখা গেছে তারা অসুস্থ হয়ে যান। এছাড়া, তারা যাতে গরু বিক্রির টাকা নিরাপদে নিয়ে যেতে পারে, এ বিষয়ে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য বলেছি।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com