1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মৃত্যুবার্ষিকীতে মুক্তিযোদ্ধা-শিল্পপতি নুরুল ইসলাম বাবুলকে স্মরণ - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১১৭ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা, দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বুধবার (১৩ জুলাই)। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচিতে প্রয়াত এ শিল্পপতিকে স্মরণ করা হচ্ছে।

বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল মালেক।

সমাধিতে যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

jagonews24

তাকে স্মরণে আলোচনা সভা, কোরআনখানিসহ আরও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৯৪৬ সালে জন্ম নেওয়া নুরুল ইসলাম বাবুল ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। যমুনা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় যমুনা গ্রুপের পথচলা।

২০২০ সালের ১৩ জুলাই মারা যান নুরুল ইসলাম বাবুল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ এক মাস করোনার বিরুদ্ধে লড়াইয়ের পর সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com