1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইইউ - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১২৭ বার পঠিত

ইইউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায়। একটি স্বতন্ত্র দেশকে পরামর্শ দেওয়া ছাড়া কিছুই করার নেই বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি।

শনিবার (১৬ জুলাই) সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি।

তিনি বলেন, আগামী দশকে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়ে আমরা নিজেরা কোনো মন্তব্য না করে জনগণের মতামতে এই নির্বাচন বিশ্লেষণে আগ্রহী।

বাংলাদেশর আঞ্চলিক অস্থিরতা নিয়ে শঙ্কা আছে জানিয়ে চার্লস হোয়াইটলি আরও বলেন, এ অস্থিরতা নিরসনে সার্ক ও বিমসটেক আরও কার্যকর ব্যবস্থা নিতে পারে। যদিও এই অঞ্চলে সবার অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিকে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চায় উল্লেখ করে চার্লস বলেন, আইসিজে, আইসিসি যদিও সংকট সমাধানে কাজ করছে তবুও আমরা সবসময়ই বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে চাই। যদিও ইউক্রেনে পরিস্থিতির কারণে শরণার্থীর সংখ্যা পুরো বিশ্বেই বাড়ছে। তবুও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিকভাবেই কাজ করব।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. মঞ্জুর এ চৌধুরী ও এক্সিকিউটিভ ডিরেক্টর জিল্লুর রহমান।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com