সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রবিবার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সেতুমন্ত্রী আরো বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই আমরা। আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না।
নদী বন্দর/এসএফ