1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৪৫ বার পঠিত

আগামীকাল মঙ্গলবার থেকে রাত ৮টার পর সারা দেশে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

আজ সোমবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং থাকবে। তবে এ সূচি আগেই জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com