1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মাধবপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২১ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার দরগাগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দরগাগেইট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত এবং আহত হয়েছে আটজন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com