1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
যুক্তরাজ্য গেলেন স্পিকার - Nadibandar.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১১৮ বার পঠিত

পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫ তম ওয়ার্কশপে যোগ দিতে যুক্তরাজ্য গেলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যুক্তরাজ্যের উদ্দেশে স্পিকার ঢাকা ত্যাগ করেছেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ।

তিনি জানান, সফর শেষে স্পিকারের আগামী ১৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে স্পিকার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক, যুক্তরাজ্যের এমপি ও লর্ডদের সঙ্গে বৈঠক, রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com