1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইসলামী ব্যাংকের শরিয়াহ পরিপালন বিষয়ক ওয়েবিনার - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৭৩ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল, ইস্ট জোন ও ছয়টি করপোরেট শাখার উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) এ ওয়েবিনার করা হয়।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রকৌশলী আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য দেন ঢাকা ইস্ট জোনের প্রধান মো. আমিনুর রহমান।

এ সময় আরও যুক্ত ছিলেন ও শরিয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com