1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কোটি টাকার মাল নিয়ে ট্রলারডুবি - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৭৫ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক কোটি টাকার মুদি মালামাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার বেলা ১০টার দিকে সন্ন্যাসী বাজারের কয়েকটি দোকানের মাল নামানোর জন্য নোঙর করার পরেই ট্রলারটি সেখানে ডুবে যায়।  

ম্যানেজার সান্টু মাঝি বলেন, ট্রলারটি বুধবার ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে বেলা ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায়। ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল রয়েছে।

এসব মুদি পণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের নামানোর কথা ছিল।  

ঘটনাস্থল থেকে নিকটস্থ পুলিশ ফাঁড়ির আইসি এসআই অনুপ কুমার বলেন, ৬০ টন ধারণ ক্ষমতার স্টিলবডি এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। কেউ হতাহত হয়নি। মামালামাল উদ্ধারের কাজ চলছে।  

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com