1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান আলী কবীর - Nadibandar.com
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২১৬ বার পঠিত

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এস এম আলী কবীর।

সচিব পদমর্যাদা ও এ সংশ্লিষ্ট সুবিধাদিসহ তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ অনুযায়ী আলী কবীর এই নিয়োগ পেয়েছেন।

আলী কবীর বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী ১৪ জানুয়ারি মুজিবুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে।

আগামী ১৫ জানুয়ারি থেকে আলী কবীরের এই নিয়োগ কার্যকর হবে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আলী কবির এই নিয়োগ পেয়েছেন।

এ এস এম আলী কবীর ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ী বরিশাল। তিনি ইংরেজি সাহিত্যে অনার্স ও এমএ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ২০১১ সালে সচিব পদ থেকে অবসরে যান।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com