1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ভ্যাপসা গরম থাকবে আরও দুই দিন - Nadibandar.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৬২ বার পঠিত

দেশে গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। যা আগামী দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

 বুধবার (১৭ আগস্ট) দুপুরে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

হাফিজুর রহমান বলেন, ভ্যাপসা গরমের অন্যতম কারণ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাত কমে যাওয়ায় তাপমাত্র কিছুটা বেড়েছে। আর এর ফলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়েছে। আগামী দুই দিন এই ভ্যাপসা গরমের ধারা অব্যাহত থাকবে। 

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে তিনি বলেন, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

নদী বন্দর/এইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com