1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সাগরে বিকল দুই ট্রলারের ৪৪ জেলেকে উদ্ধার - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
মোংলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার পঠিত

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভাসতে থাকা দুটি ট্রলার থেকে গত পাঁচ দিনে ৪৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (২১ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে উদ্ধারকৃত জেলেরা চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাসিন্দা।

জানা গেছে, মোংলা বন্দরের আকরাম পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরের ত্রিকোণা দ্বীপ এলাকায় ঝড়ের কবলে পড়ে বিকল হওয়া ‘এফবি রিভার মেট’ থেকে আজ রোবাবার ২১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সাগরের মহিপুর মোহনা থেকে ইঞ্জিন বিকল হলে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলার থেকে আরও ২৩ জেলেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ঝড়ের কবলে পড়ে প্রায় পাঁচ দিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে ছিল ট্রলার দুটি। এ সময় ট্রলারের ক্রাংকস্যাফ্ট ও পিস্টন ভেঙে যায়। আজ রোববার সাগরে ভাসতে থাকা ট্রলার দুটি থেকে ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com