1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইসলামী ব্যাংক বগুড়া জোনের শরিয়াহ বিষয়ক ওয়েবিনার - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
বগুড়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৭২ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে এ ওয়েবিনার হয়।

ব্যাংকের পরিচালক মো. খুরশিদ উল আলম ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী প্রধান আলোচক হিসেবে এবং শরিয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মো. শামসুদ্দোহা মূল বিষয়ের ওপর আলোচনা করেন।

বগুড়া জোনপ্রধান মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোবিন্দগঞ্জ শাখা প্রধান মো. খালেকুজ্জামান। বগুড়া জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশ নেন।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com