1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সারা দেশে বৃষ্টি বাড়তে পারে - Nadibandar.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৩৬ বার পঠিত

সারা দেশে বৃষ্টিপাতের হার স্বাভাবিকের তুলনায় কমে যাওয়ায় বেড়েছে তাপমাত্রা। তবে আজ শনিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিভাগের রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হলেও অন্যান্য জেলা ছিল প্রায় বৃষ্টিশূন্য।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গতকাল শুক্রবারের চেয়ে আজ শনিবার বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে।

এই প্রবণতা আগামী কয়েক দিন বজায় থাকবে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ৫১ থেকে ৭৫ শতাংশ স্থানে এবং দেশের বাকি পাঁচ বিভাগে ২৬ থেকে ৫০ শতাংশ স্থানে এই বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের কারণেই তাপমাত্রা কিছুটা কমে আসবে, বিশেষ করে দিনের তাপমাত্রা অনেকটাই কমতে পারে।

গতকাল শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি ছয় বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তিন দিন পর এই বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com