1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ইসলামী ব্যাংক রংপুর জোনের শরীআহ বিষয়ক ওয়েবিনার - Nadibandar.com
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৫৪ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রংপুর জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার (২৭ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মুহাম্মদ মঈনুদ্দীন। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরীআহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

রংপুর জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জোনের ভাইস প্রেসিডেন্ট মো. হাসানুজ্জামান। রংপুর জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশ নেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com