1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সাসটেইন্যাবিলিটি রেটিং অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক - Nadibandar.com
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৩ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাসটেইনেবল রেটিংয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) টপ পারফর্মিং ব্যাংকিং অ্যাওয়ার্ড লাভ করেছে।

রোববার (২৮ আগস্ট) বিআইবিএম অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান ফ্লোরিয়ান হোয়েলেনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন।

এসময় বিআইবিএম-এর ডাইরেক্টর জেনারেল ড. মো. আখতারুজ্জামান, অর্থনীতিবিদ, ব্যাংকার, জলবায়ু বিশেষজ্ঞ, বিআইবিএম ও জার্মান ডেভলপমেন্ট কো-অপারেশনের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com