1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মানুষ এখন জঙ্গিবাদ ও সন্ত্রাস চায় না: স্বাস্থ্যমন্ত্রী - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

মানুষ উন্নয়নের সঙ্গে আছে। মানুষ আর এখন জঙ্গিবাদ, আগুন, সন্ত্রাসবাদের রাজনীতি বিশ্বাস করে না। আগুন, সন্ত্রাসবাদের রাজনীতি করে বিএনপির কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ৬ জেলার স্বাস্থ্য স্থাপনা উদ্বোধন এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের মাঝে ল্যাপটপ ও পিডিএ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতাল ক্লিনিক যতক্ষণ পর্যন্ত মান সম্মত চিকিৎসা দেওয়া শুরু না করবে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।

মন্ত্রী আরও বলেন, এর আগে স্বাস্থ্যবিভাগের অভিযানে ১৭০০ অবৈধ ক্লিনিক হাসপাতাল বন্ধ করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেনি বা নিবন্ধন দেখাতে পারছে না সেসব প্রতিষ্ঠান বন্ধ করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, মেডিকেল এডুকেশন এর মহাপরিচাল একেএম আমিুরুল মোর্শেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ৬ জেলার ২৯টি প্রকল্প উদ্বোধন করা হয়। এছাড়া এসব জেলার স্বাস্থ্য বিভাগের বরাদ্দপত্র নিজ নিজ সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com