1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪ - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ বার পঠিত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চারজন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার পদ্মায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারি। তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে তাদের কাছে নৌকাডুবির খবর আসে। সকাল ৭টা ৫৫ মিনিটে রওনা হন উদ্ধারকর্মীরা। চারজন ডুবুরি অভিযানে আছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

তিনি বলেন, পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিল খড়বোঝাই নৌকাটি। তাতে ২০ জন আরোহী ছিলেন।

প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ষোলো আরোহী সাঁতরে পাড়ে ফিরলেও চারজন তলিয়ে যান।

এদিকে, উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিনজন আরোহী নিয়ে ডুবে যায় ঘাসবোঝাই আরেকটি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com