1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
টিসিবির পণ্য বিক্রি শুরু - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ বার পঠিত

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ।

রোববার থেকে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা নভেম্বর মাসের জন্য সয়াবিন তেল, মশুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারছেন।

এদিকে সকালে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, সরকার এক কোটি দরিদ্র মানুষের মধ্যে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে। এ বরাদ্দ আরও বাড়ানো হবে।

এসময় তিনি টিসিবির বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পালনের জন্য ডিলার এবং কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সবোর্চ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com