1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫ - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ২২৩ বার পঠিত

দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নে তেরয়াল গ্রামে ধামাইল বিলের মালিকানা নিয়ে দুই মৎস্যজীবী সমিতির মধ্যে সংঘর্ষের ঘটনায় জইনুদ্দিন (৬০) নামে একজন নিহত হয়েছেন। মৃত ব্যক্তি তেরয়াল গ্রামের তেরয়াল আদর্শ মৎস্যজীবী সমিতির সদস্য।

জানা যায়, দীর্ঘদিন ধরে শিমুলবাঁক ইউনিয়নের ধামাইল বিলের মালিকানা নিয়ে স্থানীয় দুইটি মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বিলের কর্তৃত্ব নিয়ে তেরয়াল মৎস্যজীবী সমিতির আব্দুস সালামের গ্রুপ ও তেরয়াল আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ-মোশাহিদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাখানেক ধরে এই সংঘর্ষে দুপক্ষের ১৫ জন আহত হয়। গুরুতর আহত জইনুদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুই পক্ষের কয়েকজনকে আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, শিমুলবাঁক ইউনিয়নে জলমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষে জইনুদ্দিন নামে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এই ঘটনায় দুই পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com