1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সাংবাদিকদের উপর হামলা, বিএমডিএ’র দুই কর্মচারী ঢাকায় গ্রেপ্তার - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার পঠিত

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকার বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রেস্ট হাউজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ২নং আসামি বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডার রক্ষক জীবন (২২) ও নির্বাহী পরিচালকের গাড়ির ড্রাইভার আব্দুস সবুর (৪৭)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মপুর এলাকায় বিএমডিএ’র রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত আসামিদের নিয়ে সকালে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। তারা আসার পর বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ’র কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাইভ চলা অবস্থায় দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদিক বুলবুল হাবিব।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com