1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
রাষ্ট্রের মালিক জনগণ : ডেপুটি স্পিকার - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ বার পঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, পল্লী চিকিৎসকগণ মানুষের বিপদের বন্ধু। তারা মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন। সুদক্ষ পল্লী চিকিৎসকদের সম্মানের সহিত টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ বৃহস্পবিার পাবনার শালগাড়িয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

 পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ডা. মো. মমতেহান জান্নাত প্রিন্স, আ স ম আব্দুর রহিম পাকন, ডা. মো. সবুজ আলী, ডা. মো. আক্কাস আলী প্রমূখ।

সভায় ডেপুটি স্পিকার বলেন, ‘সুস্থ্য, দক্ষ মানবসম্পদ গড়তে স্বাস্থ্য-সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে পল্লী চিকিৎসকগণ বড় ভূমিকা রাখতে পারে। ‘

তিনি বলেন, ‘সমাজকে মাদক ও ধুমপান মুক্ত রাখতে পল্লী চিকিৎসকগণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে রোগীর সংখ্যা অনেকাংশে কমে যেতে পারে। এটি নিশ্চিত করতে হলে সবার আগে চিকিৎসকের ধুমপান ত্যাগ করতে হবে। ধুমপায়ী চিকিৎসক নিজের ও রোগীর উভয়ের জন্যই ক্ষতিকর বলে উল্লেখ করেন তিনি। ‘

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ।  মালিক হিসেবে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে। করোনা ও যুদ্ধের প্রভাব থাকায় মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে, এটা কেটে যাবে। তিনি সকল পেশাদার চিকিৎসকেরও উচিৎ পদায়ন-তদবির না করে উপজেলা ও গ্রাম পর্যায়ে সেবা দেওয়ার মানসিকতা তৈরি করার আহ্বান জানান তিনি। ‘

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com