1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
চকচকে চাল পুষ্টিহীন, না খাওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০৪ বার পঠিত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন,এক শ্রেণির ব্যবসায়ীরা চাল ছেটে পোলিশের মাধ্যমে চকচকে করে বাজারজাত করেন। এতে চালের পুষ্টিকর অংশ বাদ চলে যায়। ‘পোলিশ করা চাল খাবো না’ এ আন্দোলন গড়ে তুলতে নিউট্রেশন ক্লাবের সদস্যদের এগিয়ে আসতে হবে।

শনিবার (১ অক্টোবর) রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড- ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাধন মজুমদার বলেন, এক গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে প্রতি ১০০ মেট্রিকটন চাল পোলিশ করলে ৫ মেট্রিকটন চাল অপচয় হয়, যার পুরোটাই চালের পুষ্টিকর অংশ। মনে রাখতে হবে, চকচকে চালে পুষ্টি থাকে না। যে চাল খেয়ে জীবনধারণ করতে হয়, তাতে পুষ্টি না থাকলে জনগণ অপুষ্টিতে ভুগবে। এটা আমাদের জন্য পীড়াদায়ক হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে খাদ্য মন্ত্রণালয় দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার কাজ করছে। প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম চলমান আছে।পাশাপাশি তরুণ প্রজন্মকে পুষ্টি সচেতন করতে তাদেরকে সচেতনতা বৃদ্ধির কাজে সম্পৃক্ত করা হচ্ছে।

তরুণরা আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, অপুষ্টি রোধে নিউট্রিশন ক্লাবের সদস্যরা, বিশেষ করে তরুণরা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য মন্ত্রণালয় সবধরনের সহায়তা করবে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহিদুর রশিদ চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তার মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাজমা শাহীন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার।

স্বাগত বক্তব্য দেন এফপিএমইউয়ের মহাপরিচালক মো. শহীদুজ্জামান ফারুকী। এছাড়া নিউট্রিশন অলিম্পিয়াডের উদ্যোক্তা বিবিআইডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদ উদ্দিন আকবর অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির উৎপাদন ও জমির পরিমাণ কমছে, কিন্তু মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এতে খাদ্য ও পুষ্টি হুমকির মুখে পড়ছে। এ অবস্থার পরিবর্তনে কৃষির রূপান্তর প্রয়োজন। আমাদের শুধু উদরপূর্তি না করে, পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়ে সচেতন হতে হবে।

পরে খাদ্যমন্ত্রী দুই দিনের আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

দুদিনের এ নিউট্রেশন অলিম্পিয়াডে তরুণ শিক্ষার্থীদের জন্য রয়েছে ওয়ার্কিং সেশন, নিউট্রেশন কম্পিটিশন, সেমিনার,ডিবেট, পেইন্টিং ও ইনোভেশন ল্যাব কার্যক্রম। ৩০টি দেশের প্রতিনিধিরা ভার্চুয়ালি এ অলিম্পিয়াডে অংশ নেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com