1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বিমানবন্দরের ডাস্টবিনে ৩০ স্বর্ণের বার - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১১৪ বার পঠিত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিমানবন্দরের ১২ নম্বর বে এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

পরিত্যক্ত অবস্থায় বারগুলো ডাস্টবিনে পাওয়া যায়। তবে এর বাহক পাওয়া যায়নি।

উদ্ধার করা এসব সোনার বারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি।  

নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে একটি স্কচটেপ মোড়ানো দণ্ড পাওয়া যায়। পরে কাস্টমস সেই দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি সোনার বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com