1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
করোনা শনাক্ত ৪০৯ জনের, মৃত্যু একজনের - Nadibandar.com
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৩৬ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  

এতে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮১ এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জনে।

রবিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com