1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ: সিইসি - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১০৪ বার পঠিত

অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এর আগে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থী একযোগে ভোট বর্জন করেন।

বুধবার দুপুর ১২টার দিকে সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকি চার প্রার্থী এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ উপনির্বাচনে আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও দুপুরের পর প্রধান বিরোধীদল জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) ভোট বর্জনের ঘোষণা দেন। তারা এ সময় ভোটকেন্দ্রগুলোতে জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ করেন এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এদিকে, নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এ সময় সিইসি বলেন, “উপনির্বাচানে ব্যাপক অনিয়মের ফলে ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা সিসিটিভির মাধ্যমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করছি। আপনারও দেখছেন কি হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে অনিয়ম দেখা গেছে, ওখানে সুষ্ঠুভাবে ভোট হতে দেখা যাচ্ছে না। এতে সঠিক জনমতের প্রতিফলন হবে না। সে কারণে আমরা ওই সেন্টারগুলোতে সঙ্গে সঙ্গেই নির্বাচন বন্ধ করে দিয়েছি।”

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, “আমরা নির্বাচন কমিশন, স্বাধীন কমিশন। আমরা ভোটটাকে সত্যিকার অর্থে ভোট হিসেবে দেখতে চাই।”

গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সাঘাটা-ফুলছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এই আসনে মোট ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে এবারই প্রথম ইলেকট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com