1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
একটি শিশুরও যেন রাসেলের মতো এমন মৃত্যু না হয় : জয় - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৩ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের মঙ্গলবার (১৮ অক্টোবর) ৫৯তম জন্মদিন। এ উপলক্ষে ‘শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ড: প্রকৃতিও যেন কেঁপে উঠেছিল সেই রাতের বর্বরতায়’ শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ‘পৃথিবীর আর একটি শিশুরও যেন এমন নির্মম মৃত্যু না হয়’— পোস্টে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পোস্টে একটি ভিডিও যুক্ত করে তিনি লিখেছেন, রাসেলের সেই আকুতি ঢাকা পড়ে গেলে নরপিশাচের অট্টহাসি আর ব্রাশফায়ারের শব্দে। মাথার খুলি উড়ে গেল, চিরতরে কণ্ঠ থেমে গেল শিশু রাসেলের। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার পাখির মতো অবুঝ শিশুটির শরীরেও অজস্র বুলেট গেঁথে দিলো দেশদ্রোহী ঘাতকচক্র।

পোস্টে জয় লিখেছেন, পৃথিবীর আর একটি শিশুরও যেন এমন নির্মম মৃত্যু না হয়। নিরাপদে বেড়ে উঠুক দেশের প্রতিটি শিশু। রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদিতে গড়ে উঠুক একটি মানবিক বিশ্ব। শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com