1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
শেখ রাসেলের নিষ্পাপ হাসি নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছিল - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১০ বার পঠিত

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শিশু শেখ রাসেলের নিষ্পাপ হাসি নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বরেন। শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মেয়র তাপস বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিতভাবে, মানবাধিকার লঙ্ঘন করে ছোট্ট শিশু রাসেলকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতাসহ তার পরিবারের সবাইকে। একটি নিষ্পাপ, নিরীহ ছোট্ট শিশু, তার যে নিষ্পাপ হাসি, জঘন্যভাবে, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে সেদিন সেই হাসিটা থামিয়ে দেওয়া হয়েছে।

বিদেশে অবস্থানকারী শিশু রাসেলের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারকার্য সম্পন্ন করার দাবি জানিয়ে তিনি বলেন, আজকে যে গোলাপ ফুলটা আমরা দেখি, সেই গোলাপ ফুলটাকে প্রস্ফুটিত হতে দেওয়া হয়নি। খুনি, হত্যাকারীরা অঙ্কুরেই ধ্বংস করে দিয়েছে। আমরা আজকে এই দিনে আবারও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এর সুষ্ঠু বিচার বাকি রয়েছে।

এখনো খুনিরা বিদেশে পালিয়ে আছে। তাদের ফিরিয়ে এনে বিচার সম্পন্নের দাবি জানাচ্ছি এবং শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করছি। তার জন্য প্রাণভরে দোয়া করছি। অবশ্যই ছোট্ট শিশুরা যেন এভাবে আর ঝরে না পরে। ছোট্ট শিশুরা প্রস্ফুটিত হওয়ার সুযোগ থেকে যেন আর বঞ্চিত না হয়।

‘শেখ রাসেল দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ, গোলাপ শাহ জামে মসজিদসহ ডিএসসিসি পরিচালিত অন্যান্য মসজিদে আজ বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com