1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ঘন কুয়াশা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিক থেকে পদ্মার অববাহিকায় তীব্র কুয়াশায় পড়তে থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও যানবাহনের সিরিয়াল হয়নি দৌলতদিয়া প্রান্তে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশায় ভোর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ঘনত্ব কমে আসায় ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে কোনো যানবাহন নাই। বর্তমানে এ রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com