1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘৯০ ভাগ সমবায় আছে শুধু কাগজে-কলমে’ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
গাজীপুরপ্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৯৯ বার পঠিত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশে ৯০ ভাগ সমবায় সমিতি আছে শুধু কাগজে- কলমে। বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্বহীন এসব সমিতির মাধ্যমে লোন নেওয়া হয়, অনেক সদস্য এ লোন উত্তোলনের খবরও জানেন না। নেতৃত্বে সততার অভাবের কারণে এসব সমবায় সমিতির অধিকাংশই মাঠে মারা যায়।’

শনিবার (৫ অক্টোবর) ৫১তম জাতীয় সমবায় সমিতি দিবস উপলক্ষে গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সমিতির কনসেপ্ট সঠিকভাবে ধারণ করা হচ্ছে না। সমবায় সমিতির তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে- যোগ্য নেতৃত্ব, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ।’

গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লীনা পারভীন, গাজীপুর সদর উপজেলা কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, সমবায়ী প্রকৌশলী মো. শরীফ হোসেন ঢালী, ধনঞ্জয় কুমার মজুমদার, আনিসুর রহমান আজাদ প্রমুখ।

এর আগে জাতীয় পতাকা, সমবায় পতাকা এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ উপলক্ষে ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এবার গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলার সমবায় সমিতিগুলোর মধ্য থেকে ১১টি সমবায় সমিতিকে এবং পাঁচজন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। 

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com