1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ - Nadibandar.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।  

আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)। আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা হয়নি।  

ওসি মো. তৈমুর ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।  

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com