1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী - Nadibandar.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১৯ বার পঠিত

সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পৃথক ফি নির্ধারণ করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করতে নেওয়া হবে ১০০ টাকা ও বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা।

রোববার দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন নিদের্শনার কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি এখন থেকে চলমান থাকবে।

এর আগে, ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সে সময় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালু করা হয়।

‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভায় জাহিদ মালেক বলেন, মানসিক স্বাস্থ্যসেবা আগে পিছিয়ে থাকলেও এখন সামনে এসেছে। ইনস্টিটিউটও সম্প্রসারিত হয়েছে। এনসিডি কর্নারে মানসিক স্বাস্থ্যকেও যুক্ত করা হয়েছে। এতে করে প্রান্তিক অঞ্চলের মানুষ সহজে কাউন্সেলিং ও চিকিৎসা পাবেন।

তিনি আরও বলেন, দেশের ১৮ ভাগ মানুষ কোন না কোনভাবে মানসিকতা সমস্যায় ভোগে, শিশুরা ১২ ভাগ। তবে চিকিৎসায় এখনো পিছিয়ে। এটি যদি সারাদেশে বিস্তৃত করতে না পারি তাহলে প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা দেওয়া যাবে না।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com