1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সড়কে প্রাণ গেল গীতিকার ওমর ফারুক বিশালের - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১১৭ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল। আজ সোমবার সকালে গ্রামের বাড়ি নরসিংদী থেকে ঢাকায় মোটরসাইকেল-যোগে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

তাঁর কর্মস্থল জি নিউজ-এর বার্তা সম্পাদক সুমন মোস্তফা এমনটাই জানালেন। তিনি বলেন, ‘বিশাল পরশু বিকালে একদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন।

আজ অফিসে যোগ দেয়ার কথা। সম্ভবত অফিসের উদ্দেশেই তিনি বাইকে করে ফিরছিলেন। তার অকাল মৃত্যু মানতে পারছি না। ’সহকর্মী গায়ক কিশোর পলাশ জানান, বিশালের আজ অফিস করার কথা ছিল। এজন্য রওনা দিয়েছিল নরসিংদী থেকে। বিশাল ফিরতে পারেনি ঢাকায়।

ওমর ফারুক বিশাল ভারতের অনুপম রায়, শ্রীকান্ত, বাংলাদেশের তাহসান, সালমা, সাব্বির নাসিরসহ অনেক জনপ্রিয় শিল্পীর জন্য গান লিখেছেন। সেসবের অনেকগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সাব্বির নাসিরের গাওয়া ‘দমে দমে’ ‘আমারে তোমারে দিয়া দিলাম তোমারে’ ‘আধা’ গানগুলো বহু শ্রোতাপ্রিয় গান।   

এই মুহূর্তে কলকাতার তুমুল জনপ্রিয় গায়ক অনুপম রায় বিশালের কথায় গেয়েছেন ‘পারছি তো খুব। ’ 

ওমর ফারুক বিশাল গত রাতেই ফেসবুকে নদীর ধারে বন্ধুদের সঙ্গে আড্ডার ছবি দিয়েছেন। নদীর ধারে রান্না করে খেয়েছেন। ফেসবুকে ছবিসহ পোস্ট দিয়ে লিখেছিলেন,  ‘নদীর ধারে হাঁসভোজন’। একইদিন নদীর ধারে মাছ ধরার ছবি পোস্ট করেছেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com