1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইন্টারনেট ব্যবহারকারীকে আগে সচেতন হতে হবে - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

ইন্টারনেট ব্যবহারকারীকে সবার আগে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (৯ নভেম্বর) ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত নিরাপদ ইন্টারনেটবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, ইন্টারনেট ব্যবহারকারীকেই সবার আগে সচেতন হতে হবে। এক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য দুই স্তরের ভেরিফিকেশন নিশ্চিত করাসহ কতিপয় কৌশল অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, দেশে শিক্ষার সম্প্রসারণ ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফসল। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল শিক্ষা ও ডিজিটাল দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেকে প্রকাশ করার দক্ষতা অর্জন শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। ডিজিটাল দক্ষতা অর্জনের জন্য কম্পিউটার বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, শুধু ডিজিটাল দক্ষতা অর্জন করলেই হবে।

তিনি আরও বলেন, আমাদের তরুণ জনগোষ্ঠী অত্যন্ত মেধাবী। তারা চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। মহাকাশ বিজ্ঞানে পড়া লেখা না করেও গ্রাউন্ড স্টেশন থেকে আমাদের তরুণরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর থেকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছেন।

ইন্টারনেটকে পঞ্চম শিল্পবিপ্লবের মহাসড়ক আখ্যায়িত করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্বে দিচ্ছে। আমরা ফাইভ-জি প্রযুক্তি যুগে প্রবেশ করেছি।

ফাইভ-জি প্রযুক্তির মহাসড়কের পথ বেয়ে বাংলাদেশ পঞ্চম শিল্পবিপ্লবেও নেতৃত্ব দেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‘র ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক বিভাগের ডিন ড. এবিএম সিদ্দিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক, সেক্রেটারি নাজমুল কবির ভূঁইয়া ও ‘বলার মতো গল্প ফাউন্ডেশনের’ সভাপতি ইকবাল বাহার প্রমুখ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com