1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
প্রধানমন্ত্রী বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পেরেছেন - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৪ বার পঠিত

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, চলমান বৈশ্বিক সংকট মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু কৌশল অবলম্বন করেছেন। সেই কৌশলের অংশ হিসেবেই আমরা দেশের মানুষকে খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই দেশের বাজারে শুরু হওয়া অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পেরেছেন।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় সরকার প্রধান দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প কমানোর নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের এখন গাড়ি দেওয়া হচ্ছে না। তবে কৃষকদের যেন উন্নয়নের কেন্দ্রে রাখা হয়, সেই নির্দেশনা দিয়েছেন তিনি। দেশে বিদ্যুতের যে বিভ্রাট চলমান, তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এবং সময়ের সঙ্গে এই সমস্যা দূর হয়ে যাবে।

এম এ মান্নান বলেন, বিএনপির বিশৃঙ্খল রাজনীতির কারণে দেশের শ্রমজীবী মানুষদের জীবনের ওপর ক্ষতিকর প্রভাব পড়েছে। বিএনপি হাঁকডাক দিয়ে বিভিন্ন স্থানে সমাবেশ করেছে। কিন্তু আওয়ামী লীগের দুটি সমাবেশ দেখেই তাদের চোখ অন্ধকার হয়ে গেছে। তারা এখন বুঝেছে, আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি তাদের নেই।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com