1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জাতিসংঘ মহাসচিবকে ‘মার্কিন পুতুল’ বললো উ. কোরিয়া - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৩৪ বার পঠিত

সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসও নিন্দা জানান। এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গুতেরেস যুক্তরাষ্ট্রের পুতুল। সোমবার (২১ নভেম্বর) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর গত শুক্রবার এক বিবৃতিতে নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব। এতে উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়াকে আহ্বান করা হয়। তার এই বিবৃতির আগে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই এক বিবৃতিতে বলেছেন, আমি প্রায়ই মনে করি জাতিসংঘের মহাসচিব হোয়াইট হাউজের বা তাদের পররাষ্ট্র বিভাগের একজন সদস্য। গুতেরেসের দৃষ্টিভঙ্গি দুঃখজনক। কারণ জাতিসংঘের মূল নীতি হলো নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা।

চো সন হুই অভিযোগ করে বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিরাপত্তা পরিষদে নেওয়ায় এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় তিনি হচ্ছেন মার্কিন পুতুল।

এর আগে জাপান জানিয়েছে উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চো সন হুই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হলে ‘কঠোর’ প্রতিক্রিয়া দেখানো হবে।

উত্তর কোরিয়া গত দুই মাসে ৫০টির বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার বেশিরভাগই স্বল্পপাল্লার। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বেশ বিরল এবং যুক্তরাষ্ট্র এটিকে নিজেদের জন্য সরাসরি হুমকি বলে মনে করে। কারণ ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন মূল ভূখণ্ডের যেকোনো স্থানে পারমাণবিক হামলা চালানোর মতো করে তৈরি করা হয়েছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com