1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সরিষা ক্ষেতে পাওয়া গেল সোয়া ২ কোটি টাকার স্বর্ণ - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
যশোর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

যশোরের শার্শা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টের পেয়ে এক পাচারকারী সরিষা ক্ষেত্রে স্বর্ণের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ওজন ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালকোনা বিজিবি ক্যাম্পের নায়েক শরিফুল ইসলামের নেতৃত্বে শার্শা উপজেলার নারকেলবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের কালু মিয়ার আম বাগানের মধ্য দিয়ে একজন ব্যক্তি গোলাপী রঙের ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত স্থানে কর্মরত কৃষকদের সহায়তায় ক্ষেত তল্লাশি করে ব্যাগের মধ্য হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
 
পালিয়ে যাওয়া পাচারকারী শার্শার শালকোনা গ্রামের আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারেক (৪০)কে আটকে অভিযানে রয়েছে বিজিবি’র একটি স্পেশাল টিম। 

 

উদ্ধারকৃত স্বর্ণ ও পলাতক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com